Home বিনোদন রণবীরকে জড়িয়ে ধরলেন শ্রাবন্তী! পরে জানা গেল আসল ঘটনা

রণবীরকে জড়িয়ে ধরলেন শ্রাবন্তী! পরে জানা গেল আসল ঘটনা

0
137

ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই বিতর্কের মুখে পড়তে হয় শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। বুধবার সেরকমই কয়েকটি ছবি পোস্ট করে শোরগোল ফেলেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, বলিউডের হার্টথ্রব রণবীর কাপুরকে জড়িয়ে ধরেছেন তিনি।

আসলেই কি তাই? উত্তর হলো- না। বাস্তবের রণবীর নয়, মোমের রণবীরকে জড়িয়ে ধরেছেন অভিনেত্রী। সেলফি তুলেছেন মোমের মূর্তির সঙ্গে। অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আরকি!

সম্প্রতি দুবাই গিয়েছিলেন শ্রাবন্তী। সেখানে রয়েছে বিখ্যাত মাদাম তুসো জাদুঘর। যেখানে বিশ্বের বহু তারকার মোমের মূর্তি রয়েছে। জাদুঘরে ঢুকে প্রিয় তারকাদের সঙ্গে সেলফি তুলেছেন অভিনেত্রী।

কেবল রণবীর নন, হলিউড তারকা টম ক্রুজ, পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গেও ছবি তুলেছেন শ্রাবন্তী। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘মজার মুহূর্ত’।

এই ছবিতেই টালিউডের আরেক অভিনেত্রী ঐন্দ্রিলা সেন মন্তব্য করেছেন। জানতে চেয়েছেন, ‘রণবীরকে আমার ব্যাপারে বলেছো তো?’ জবাবে শ্রাবন্তী লেখেন, ‘কানে কানে বলে দিয়েছি বেবি’। বোঝাই যাচ্ছে, অন্য অনেক নারীর মতো ঐন্দ্রিলাও রণবীরকে ভীষণ পছন্দ করেন।

রণবীরের সঙ্গে শ্রাবন্তীর এই ছবিকে অবশ্য বহু অনুসারী ভালোভাবে নেয়নি। ইঙ্গিতপূর্ণ মন্তব্যে অভিনেত্রীকে খোঁচা দিয়েছেন। কেউ লিখেছেন, ‘পরবর্তী টার্গেট শ্রাবন্তীর’; আরেকজন লিখেছেন, ‘আরেকটি বিয়ে করার প্ল্যান’।

এদিকে ব্যক্তিগত জীবনে নতুন ঝামেলায় পড়েছেন শ্রাবন্তী। বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে তার বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে হতে পারে ৩ থেকে ৭ বছরের কারাদণ্ড। গত ১৫ জানুয়ারি শেকল পরানো একটি বেজির সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রামে শেয়ার দিয়েছিলেন অভিনেত্রী। সেটাই কাল হয়ে দাঁড়াল তার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here