Home বিনোদন বানরের কামড়ে আহত নায়িকা তমা মির্জা

বানরের কামড়ে আহত নায়িকা তমা মির্জা

0
140

শুটিং করতে গিয়ে বানরের কামড়ে আহত হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা তমা মির্জা। বুধবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগর এলাকার একটি বস্তিতে এ দুর্ঘটনা ঘটে।

লোকেশন থেকে এ নায়িকা জানান, চ্যানেল আই প্রযোজিত ঈদের বিশেষ নাটক ‘নিখোঁজ সংবাদ’র জন্য বানরের খেলা দেখানোর একটি দৃশ্য করছিলেন। তখন আকস্মিকভাবে বানরটি তার বাঁ হাতে কামড়ে দেয়।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে তমা মির্জা বলেন, বানরের খেলা দেখানোর দৃশ্যধারণ চলছিল। আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ডুবে ছিলাম। শটের এক্সপ্রেশন দিচ্ছিলাম। হঠাৎই বানরটা কামড় দিয়ে বসে।

বোধহয় এক্সপ্রেশন দেখে ভয় পেয়েই ও কামড়টা দিয়েছে। এমনভাবে কামড় দিয়েছে যে ছাড়ানো যাচ্ছিল না অনেকক্ষণ। পরে ওর মালিক মারলে তারপর ছাড়ছে। পরে জানলাম, বয়স কম আর ভালোভাবে ট্রেনিং না করানোয় এমনটা করেছে বানরাটা। বানরের কামড়ে অনেক ব্যাথা এবং ভয় পান তমা মির্জা। রক্তপাতও হয়। ঘটনার পর সাময়িক শুটিং বন্ধ রাখা হয় এবং এই নায়িকাকে পাশেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা নেয়ার পর এখন আশঙ্কামুক্ত রয়েছেন তমা। তাকে বিশ্রাম করতে বলা হয়েছে শুটিং ইউনিট থেকে।

বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এই নায়িকা জানান, ডাক্তার বলেছেন, চিন্তার কোনো কারণ নেই। বানর কামড়ালে কোনো সমস্যা হয় না। তবে এখনও জ্বালাপোড়া ও ব্যাথা অনুভব করছি। তাই হাতে ব্যান্ডেজ করে দিয়েছেন আর কিছু ওষুধপত্র দিয়েছেন।

‘নিখোঁজ সংবাদ’ শিরোনামের এই নাটকে তমা মির্জার বিপরীতে অভিনয় করছেন শ্যামল মাওলা।

এই নাটকের কাজ শেষ করে তমা শিগগিরই ব্যস্ত হবেন রায়হান রাফি পরিচালিত ওয়েব ফিল্ম ‘জানোয়ার ২’-এর শুটিংয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here