‘ওম শান্তি ওম’ সিনেমায় ‘সিক্স প্যাক অ্যাবস’-এ হাজির হয়েছিলেন শাহরুখ খান। ২০১৮ সালে ‘জিরো’ মুক্তির পর ২০২৩ সালে ‘পাঠান’ সিনেমায় হাজির হবেন এই অভিনেতা। তবে এবার ‘এইট প্যাক অ্যাবস’-এ হাজির হবেন কিং খান।
‘পাঠান’-এর স্পেনের শুটিং সেট থেকে ফাঁস হওয়া একটি ছবিতে স্পষ্ট তার বডির ট্রান্সফরমেশন। এই ছবিতে শাহরুখকে দেখা গেছে লম্বা চুলে। পরনে খাকি-সবুজ কার্গো প্যান্ট, গায়ে শার্ট নেই। মাথার ওপর একটি বিম ধরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছবিতে ৫৬ বছর বয়সী শাহরুখের ফিটনেস দেখে মুগ্ধ তার ভক্তরা।
সিনেমাটিতে শাহরুখের বিপরীতে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। শুটিং সেট থেকে দীপিকারও একটি ছবি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে লাল রঙের পোশাকে দেখা গেছে।
শাহরুখ খান ও দীপিকা ছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় জন আব্রাহাম ও ডিম্পল কাপাডিয়া দেখা যাবে। এছাড়াও ছবিতে ১৫ মিনিটের একটি অতিথি চরিত্রে হাজির হবেন সালমান খান। তাকে দেখা যাবে অবিনাশ সিং রাঠোর ওরফে টাইগার চরিত্রে।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘পাঠান’ প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।
‘পাঠান’ হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ২০২৩ সালের ২৫ জানুয়ারি।
এর আগে শাহরুখ খানের ‘জিরো’ সিনেমা মুক্তি পায় ২০১৮ সালের ২১ ডিসেম্বর। সেটি ছিল এই অভিনেতার মুক্তিপ্রাপ্ত শেষ ছবি।
