Home বিনোদন আবার একসঙ্গে ফেরদৌস-পূর্ণিমা

আবার একসঙ্গে ফেরদৌস-পূর্ণিমা

0
143

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে আগামী ২৩ মার্চ। এই অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন ফেরদৌস ও পূর্ণিমা।

অভিনয়ের পাশাপাশি গত কয়েক বছর ধরে ফেরদৌস ও পূর্ণিমাকে নিয়মিত উপস্থাপনা করতে দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করবেন এই জুটি।

এ বিষয়ে ফেরদৌস আহমেদ বলেন, ‘অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা যথেষ্ট উপভোগ করি। তাই ভালো কোনো অনুষ্ঠানের উপস্থাপনার প্রস্তাব পেলে সেটা করার চেষ্টা করি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এ ধরনের অনুষ্ঠানের অনুষ্ঠান উপস্থাপনা করে আনন্দও পাওয়া যায়।’

এটি ছাড়া ফেরদৌস একগুচ্ছ সিনেমার কাজে ব্যস্ত আছেন। অন্যদিকে পূর্ণিমাও সিনেমার কাজের পাশাপাশি আরও কয়েক ধরনের কাজ করে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here