মীরসরাইয়ে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ের জায়গা সংক্রান্ত বিরোধের জেরে হামলার অভিযোগ ওঠেছে। সোমবার (১৪ মার্চ) সকালে এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, মীরসরাইয়ে আদালতের নির্দেশে একটি মামলার তদন্ত করতে গিয়ে দুই পক্ষের উত্তেজনার মুখে পড়েন মীরসরাই সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা। পরে দ্রুত তদন্ত শেষ করে ওই স্থান ত্যাগ করেন তিনি। উনি আসার পরই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে অভিযোগ পাওয়া যায়। এতে একজন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, আদালতের নির্দেশ পেয়ে সোমবার সকালে দূর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রাামের কাশেম মেম্বারের পুরাতন বাড়িতে একটি জায়গার তদন্তে যান মরসরাই সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা। এসময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। বাকবিতন্ডায় জড়ায় উভয় পক্ষ। পরে এসিল্যান্ড পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত চলে আসেন।

ওই জায়গার মালিকানা দাবি করে স্থানীয় এনামুল হকের পুত্র রেদোয়ান হোসেন বলেন, জায়গায়টি দীর্ঘদিন আমাদের দখলে। কিন্তু আবদুল মন্নান ও তাঁর পুত্ররা এইদাগের জায়গার মালিকানা দাবী করে আসছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মামলার তদন্তের জন্য আসলে বিবাদী আব্দুল মন্নানের পুত্র স্থানীয় মেম্বার সুজাউল হকের নেতৃত্বে ২০/২৫ জন বহিরাগত এসে উত্তেজনা সৃষ্টি করে।

পরে এসিল্যান্ড চলে গেলে আমাদের ওপর হামলা চালায়। এতে আবুল খায়ের নামে আমাদের পক্ষের একজন আহত হয়েছে। ভাংচুর করা হয়েছে বিভিন্ন আসবাবপত্র।

স্থানীয় ইউপি সদস্য সুজাউল হক জানান, রেদোয়ানদের সাথে বাকবিতন্ডা হয়েছে। কোন হামলার ঘটনা ঘটেনি। এগুলো সব ষড়যন্ত্র।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন জানান, জনার্দ্দনপুর এলাকায় একটি মামলার ঘটনা মুঠোফোনে জানতে পেরেছেন। তবে এখনো থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মীরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএমএন জামিউল হিকমা জানান, আদালতের নির্দেশ পেয়ে সোমবার সকালে জনার্দ্দনপুর এলাকায় একটি মামলার তদন্তে যান তিনি। এসময় উভয় পক্ষ বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। তিনি তদন্ত শেষে দ্রুত চলে আসেন। পরে সংর্ঘষ হয়েছে কিনা তিনি তা জানেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *