নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সহবতপুর ইউনিয়নের কোকাদাইর এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম (৭৫) সোমবার (১৪ মার্চ) বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় বিকেলে নিজ এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন।
মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলীসহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানগণ।
এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তার সংসারে দুই ছেলে, এক মেয়ে সন্তান ও স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
