গোপালপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ১৭ মার্চ ২০২২ “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৪ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তন, গোপালপুর এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ মল্লিক এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সিমা, পৌরসভার মেয়র মোঃ রকিবুল হক ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার আলিম আল রাজি, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোশারফ হোসেন, গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, আলম নগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন ও গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *