Home বিনোদন যশ-নুসরাত-মিমিও ঢাকায়!

যশ-নুসরাত-মিমিও ঢাকায়!

0
162

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সানি লিওন শনিবার (১২ মার্চ) বিকেলে বাংলাদেশে এসেছিলেন। তার ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এই তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সানি লিওন সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েবারসহসহ বলিউডের নারগিস ফাখরি ও কৈলাস খের, ‘কাঁটা লাগা’খ্যাত গায়িকা শেফালি জারিওয়ালা এসেছিলেন।

এছাড়াও কলকাতার দুই জনপ্রিয় অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, অভিনেতা যশ দাশগুপ্ত এসেছিলেন এই অনুষ্ঠানে।

জানা যায়, কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নীর একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসেন তারা। এরপর কিছুটা বিশ্রাম নিয়েই রাতে রাজধানীর ১০০ ফিট এলাকার একটি কনভেনশন হলে তাপস-মুন্নীর মেয়ের বিবাহ পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হন তারা।

তাপস-মুন্নীর মেয়ের বিবাহপরবর্তী সংবর্ধনার ওই আয়োজনের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে সানি লিওনের সঙ্গে বাংলাদেশের কণ্ঠশিল্পী ঐশী, প্রতীক হাসান, তাসনিম আনিকাসহ অনেককেই নাচতে দেখা গেছে।

সানি-ড্যানিয়েল এবং যশ-মিমি-নুসরাত ছাড়াও শনিবার ভিন্ন ভিন্ন ফ্ল্যাইটে ঢাকা এসেছেন বলিউডের আরও কয়েকজন তারকা। তাদের মধ্যে আছেন- অভিনেত্রী নারগিস ফাখরি, গায়ক কৈলাশ খের এবং ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী কাম গায়িকা শেফালি জরিওয়ালা। এরা প্রত্যেকেই বিভিন্ন সময়ে গান বাংলার সঙ্গে কাজ করেছেন।

এদিকে জানা গেছে, একদিনের সফর শেষে ইতিমধ্যে আজ রোববার (১৩ মার্চ) সকাল ৯টা ২০ মিনিটের ফ্লাইটে ঢাকা ছাড়েন সানি লিওন। প্রায় ১৯ ঘণ্টা বাংলাদেশে অবস্থান করেছিলেন সানি লিওন।

তবে মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, অভিনেতা যশ দাশগুপ্ত ঢাকা ছেড়েছেন কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here