আকস্মিক ঢাকায় নেমে ভি-চিহ্ণ দেখালেন বলিউড তারকা সানি লিওন! শনিবার (১২ মার্চ) বিকাল ৫টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পা রাখেন। তবে তিনি একাই আসেননি বাংলাদেশে। সঙ্গে রয়েছেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।
সানি লিওনের স্বামী বাংলাদেশে বিমান থেকে নামার পর দুটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড পেজে। আর এর ক্যাপশনে লিখেছেন, ‘পার্টি টাইম।’ এরপরই হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, ‘#ঢাকা #বাংলাদেশ।’
এছাড়া সানি লিওন বাংলাদেশ পৌঁছানোর পর বিকেল ৫টা ০৪ মিনিটে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। যেখানে তার পেছনে লেখা দেখা যায়, ‘ওয়েলকাম টু বাংলাদেশ’। আর অভিনেত্রী ছবিটির ক্যাপশনে লিখেছেন, ‘এই সুন্দর দেশে এসে খুবই খুশি আমি
এর কিছুক্ষণ পর সানি লিওন আরও একটি ছবি পোস্ট করেন। যেখানে তার সঙ্গে স্বামী ড্যানিয়েল ওয়েবার ও বাংলাদেশের গান বাংলা চ্যানেলের কর্ণধার ও গীতিকার কৌশিক হোসেন তাপস। আর এ ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ঢাকায় পরিবারের সঙ্গে মজার মুহূর্ত।’
খোঁজ নিয়ে জানা যায়, সানির সফর অনেকটাই পারিবারিক রেশ ধরে। টিএম রেকর্ডসের ব্যানারে তাপস-মুন্নী দম্পতির উদ্যোগে দুটো মিউজিক ভিডিওতে কাজ করেন সানি লিওনি। সেই সুবাদে দারুণ সম্পর্ক গড়ে ওঠে তাপস-মুন্নী ও সানি-ড্যানিয়েল দম্পতির সঙ্গে।
গান দুটি যথাক্রমে তাপসের গাওয়া ‘লাভলি অ্যাক্সিডেন্ট’ ও ঐশীর গাওয়া ‘দুষ্টু পোলাপাইন’। তবে এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ কৌশিক হোসেন তাপস।
