Home বিনোদন ভয় পাই না, সাপের সঙ্গে কিছুক্ষণ দুষ্টুমি করলাম: স্পর্শিয়া

ভয় পাই না, সাপের সঙ্গে কিছুক্ষণ দুষ্টুমি করলাম: স্পর্শিয়া

0
179

অর্চিতা স্পর্শিয়া সর্বশেষ আলোচনায় উঠলেন মধ্যরাতে পুলিশি কাণ্ডে! তার বিরুদ্ধে অভিযোগ, ঝড়ো গতির একটি প্রাইভেট কারে চেপেছিলেন তিনি। বিনিময়ে পুলিশ ও মিডিয়ার হেনস্তার শিকার হন এই মডেল-নায়িকা। বিষয়টি নিয়ে অসহায়-ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন তখন।

তবে সেসব কাটিয়ে শুটিং সেটে ফের ব্যস্ত অর্চিতা। যদিও তার ব্যস্ততা বরাবরই কচ্ছপের ন্যায়। সিনেমার টানে নাটক ছেড়েছেন বহুদিন আগে। সম্প্রতি মন বসিয়েছেন ওয়েব সিরিজে। কাছাকাছি সময়ে কাজ করেছেন তিনটি সিরিজে। এবার নতুন করে আলোচনায় এলেন সাপ কাণ্ডে!

একটি ছবিতে দেখা গেল, জ্যান্ত এক অজগর স্পর্শিয়ার গলা পেঁচিয়ে আকাশমুখো! অথচ তখনও হাস্যোজ্জ্বল অর্চিতা। জানালেন এটি সত্যিকারের সাপ। ঘটনাটা পুলিশ কাণ্ডের মতো মিথ্যে কিছু নয়!

বললেন, ‘একটি ওয়েব সিরিজে জন্য এই সাপটির সঙ্গে সেদিন আমার দেখা হলো। দারুণ অনুভূতি। সাপটিকে ধরলাম, ও আমার গলা চেপে ধরে মুখোমুখি বসলো! ওর সঙ্গে কিছুক্ষণ দুষ্টুমি করলাম। ওকে নিয়ে ইউনিটের সবাইকে ভয় দেখালাম। ছবিও তুললাম। এরমধ্যে শুটিংয়ের কাজটাও হলো। সেই ছবিটাই সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশ করলাম।’

কথায় কথায় স্পর্শিয়া জানান, সাপকে একদমই ভয় পান না তিনি। তাই শুটিংয়ের সময় সাপ গলায় পেছিয়ে দিলেও খারাপ বা ভয় লাগেনি তার। স্পর্শিয়ার ভাষ্য, ‘সাপকে খুব একটা আমার ভয় করে না। তবে প্রথমে করত। এর আগেও সাপের সঙ্গে অনেক ছবি তুলেছি। তাই ভয় জিনিসটা চলে গেছে।’

সাপটির সঙ্গে স্পর্শিয়ার সাক্ষাৎ হয় সম্প্রতি শেষ করা আশরাফুজ্জামানের ‘আইজ্যাক লিটন’ সিরিজের শুটিংয়ে। এটি নির্মাণ হলো ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য। এতে বিদেশ থেকে দেশে আসা একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন স্পর্শিয়া। এখানে সহশিল্পী হিসেবে পেয়েছেন মোশাররফ করিমকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here