Home বিনোদন ব্যবসার পরিধি বাড়ালেন অপু বিশ্বাস

ব্যবসার পরিধি বাড়ালেন অপু বিশ্বাস

0
99

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও রেসলার শিরিন সুলতানা ব্যবসায়ী হিসেবে একত্রে নাম লেখিয়েছেন আগেই। এবার নতুন শপ ‘সেলিব্রেটি জাঙ্কশন’ খুললেন দুজন।

ঢাকার অভিজাত শপিংমল যমুনা ফিউচার পার্কের ফুড কোর্ট জোনে এই শপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের প্রিয় মুখ ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘কুস্তিগীর শিরিন সুলতানা ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের দক্ষ নেতৃত্বে এই প্রতিষ্ঠান খাবার জগতে প্রতিনিধিত্ব করবে। রাজধানী ছাড়িয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়বে সেলিব্রেটি জাঙ্কশনের সুনাম। এমনই প্রত্যাশা সবার।’

রুচিশীল গ্রাহকদের কথা মাথায় রেখে এখানে দেশীয় খাবারের পাশাপাশি ইন্ডিয়ান, থাই ও চাইনিজ নানা মুখরোচক খাবার পাওয়া যাবে। স্নিগ্ধ ও দৃষ্টিনন্দন পরিবেশে বসে খাবার গ্রহণ করা যাবে। সেই সাথে অনলাইনে অর্ডারেও পৌঁছে দেওয়া হবে কাঙ্খিত পছন্দের খাবার। ক্রেতাদের আস্থা ও ভালবাসা ধরে রাখতে আমরা বদ্ধপরিকর বলে জানান অপু বিশ্বাস।

এর আগে যমুনা ফিউচার পার্কে ‘এক্সপ্রেস ক্যাফে’ নামে একটি কফিশপ দিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here