ঢাকায় নেমেই ভুল করলেন সানি লিওন!

বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওন বাংলাদেশের এসেই ভুল করে বসলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তোলা যেই ছবি দিয়ে তিনি ঢাকায় আসার খবর জানিয়েছেন, সেখানেই দেখা গেল ভুল।

ছবিটির ক্যাপশনে সানি লিখেছেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’ এর সঙ্গে হ্যাশট্যাগে #বাংলাদেশ #ঢাকা #পার্টিটাইম শব্দগুলো জুড়ে দিয়েছেন। এতে বাংলাদেশ নামে ভুল করেছেন অভিনেত্রী। তিনি লিখেছেন- Bangledesh!

এরইমধ্যে সানির ভুলটি নজরে পড়েছে নেটিজেনদের। অনেকেই তার এই ভুলের সমালোচনা করছেন। এমনকি বিমানবন্দরে তোলা ছবিতে সানির পেছনেও ‘ওয়েলকাম টু বাংলাদেশ’ লেখা ছিল। অন্তত সেটা দেখেও সঠিকভাবে লিখতে পারতেন বলে কটাক্ষ করছেন বাংলাদেশি নেটিজেনরা।

আজ শনিবার (১২ মার্চ) বিকালে ঢাকায় আসেন সানি লিওন। পরে আরেক পোস্টে এই অভিনেত্রীকে সংগীতশিল্পী তাপস ও তার স্বামী ড্যানিয়েলের সঙ্গে দেখা গেছে তাকে।

ক্যাপশনে লিখেছেন, ‘ঢাকায় পরিবারের সঙ্গে আনন্দের মুহূর্ত।’ এ ক্যাপশনে ট্যাগ করেছেন সংগীতশিল্পী তাপসের ইনস্টাগ্রাম আইডি।

জানা যায়, গানবাংলা টিভির তাপসের আমন্ত্রণে ঢাকায় এসেছেন সানি। সংগীতশিল্পী তাপসের পারিবারিক এক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্যই সানির ঢাকায় আসা।

এর আগে গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়। শাপলা মিডিয়ার একটি সিনেমার শুটিংয়ের জন্য তিনি ও ভারতের ১০ জন অভিনয়শিল্পীকে ওই অনুমতি দেওয়া হয়। তবে গত ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে সানির অনুমতি বাতিল করা হয়।

মন্ত্রণালয় যাচাই-বাছাই করে দেখে সানির আমেরিকান পাসপোর্ট দেখিয়ে আরেকজনের নাম দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *