Home বিনোদন নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন ভুবন বাদ্যকর

নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন ভুবন বাদ্যকর

0
111

গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় ‘কাঁচাবাদাম’ গান। প্রথম দিকে বাংলাদেশ ও ভারতের সামাজিকমাধ্যমে সয়লাব এই হয় এ গানটি। পরে সারাবিশ্বের ভাষাভাষি মানুষের কাছেই গানটির ব্যাপক জনপ্রিয়তা ধারণ করে।

অনেকের মতে, উপমহাদেশের গণ্ডি ছাড়িয়ে এই গান এখন বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষি মানুষের মুখে মুখে। ভাইরাল হওয়া এ গানটির স্রষ্টার নাম ভুবন বাদ্যকর। তিনি একজন বাদাম বিক্রেতা। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুরি গ্রামে। সেখানে একটি মোটরসাইকেলের পেছনে বাদাম নিয়ে গ্রামে, বাজারে, বন্দরে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাদাম বেচেন। ভাজা বাদাম বিক্রি করেন না ভুবন। তবে রাতারাতি তারকা হয়ে যাওয়ার পরও হঠাৎ নিজের পুরনো পেশাতেই ফিরতে চান তিনি, চেয়েছেন ক্ষমাও।

ভুবন বাদ্যকর বাদাম বেচা ছেড়ে গান গাওয়ার স্বপ্ন দেখছিলেন। তাকে নিয়ে এত মাতামাতি, তবুও হঠাৎ কেন ক্ষমাপ্রার্থী ভুবন? দিন কয়েক আগেও ভুবন বলেন, আমি এখন ‘সেলিব্রিটি’। জনপ্রিয় হয়ে যাওয়ার পর বাদাম বিক্রি করা শোভা পায় না।

তার এই মন্তব্য নিয়ে বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। ‘সেলিব্রিটি’ শব্দটি অনেকেই পছন্দ করেননি। ভুবন ঠিক সেজন্যই ক্ষমা চাইলেন।

‘সেলিব্রিটি’ বক্তব্যের জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়ে বলেন, প্রয়োজনে আবার চিনাবাদাম বিক্রি করব। আমি এখন বুঝতে পারছি যে আমার এমন কথা বলা উচিত হয়নি। মানুষ আমাকে সেলিব্রিটি বানিয়েছে। নতুন গান যদি মানুষের পছন্দ না হয়, আমি আবার চিনাবাদাম বিক্রি শুরু করব।

ভুবন আরও বলেন, আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। আমি একজন সাধারণ মানুষ, সরলতার সঙ্গে জীবনযাপন করি। স্টারডম, মিডিয়া মনোযোগ ও গ্ল্যামারের মতো জিনিসগুলো আমাদের মতো মানুষের জন্য নয়। মানুষের সঙ্গে তা চিরকাল থাকে না। আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে আমি মানুষ হিসেবে পরিবর্তিত হইনি। ভিডিওতে আপনারা সবাই আমাকে যেভাবে দেখেছেন আমি এখনও সেই সাধারণ মানুষই রয়েছি।

দিনকয়েক আগে নিজের গাড়ির দুর্ঘটনা নিয়েও একটি গান গেয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here