মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ টিভির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২মার্চ) দুপুরে মির্জাপুর সাংবাদিক সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠান হয়।
আলোচনা সভায় আনন্দ টিভির মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. সানোয়ার হোসেনের সঞ্চালনায় মির্জাপুর সাংবাদিক সংস্থার সভাপতি মাজহারুল ইসলাম শিপলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আনন্দ টিভির স্বপ্নদ্রষ্টা আব্বাস উল্লাহ্ শিকদারের আত্মার মাগফিরাত কামনা ও টিভির উত্তোরোত্তর সফলতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে জমকালো আয়োজনে কেক কাটা হয়।
