নিষেধাজ্ঞার পরও বাংলাদেশে সানি লিওন!

বলিউড অভিনেত্রী সানি লিওনের বাংলাদেশে আসার অনুমতি বাতিল করা হয়েছে। সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিদ্ধান্তটি জানানো হয়। কিন্তু এরপরও সানি লিওন চলে এসেছেন ঢাকায়! আর তথ্যটি সানি নিজেই জানিয়েছেন।

শনিবার (১২ মার্চ) বিকালে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট দেন সানি লিওন। সেখানে দেখা যায়, তিনি ঢাকার বিমানবন্দরে। তার পেছনে লেখা রয়েছে ‘ওয়েলকাম টু বাংলাদেশ’।

ছবিটির ক্যাপশনে সানি লিওন লেখেন, ‘এই সুন্দর দেশটিতে এসে খুব খুশি আমি।’

এদিকে ঢাকায় আসার পর সানি লিওন সোজা চলে গেছেন গানবাংলা টিভির কার্যালয়ে। সেখানে তাকে বরণ করে নিয়েছেন সংগীতশিল্পী ও গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস। সানির সঙ্গে তার স্বামী ড্যানিয়েল ওয়েভারও এসেছেন।

এর আগে ২০১৫ সালে একটি ইভেন্টে অংশ নিতে সানি লিওনের বাংলাদেশে আসার কথা ছিল। ওই সময় বাংলাদেশের ধর্মীয় সংগঠনগুলো প্রবল আপত্তি করলে আয়োজক কর্তৃপক্ষ সানি লিওনের সফর বাতিলের ঘোষণা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *