বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মোজাম্মেল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এখন আর খাদ্য আমদানি করতে হয় না বরং রপ্তানি করা সম্ভব বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।

শনিবার (১২ মার্চ) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলেই প্রধানমন্ত্রী এখন বিভিন্ন দেশে খাদ্য দান-খয়রাত করে থাকেন। উৎপাদনের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয় অবস্থানে ।

কৃষকলীগ কালিয়াকৈর উপজেলার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, বাংলাদেশ কৃষকলীগ গাজীপুর জেলা শাখার সভাপতি আতিকুর রহমান লিটন, সাধারণ সম্পাদক মনির হোসেন, ঢাকা বিভাগীয় উত্তরাঞ্চলের কৃষকলীগের যুগ্ন সম্পাদক এ কে এম আজম খান, বাংলাদেশ কৃষক লীগের সমবায় বিষয়ক সম্পাদক লায়ন আহসান হাবীব, গাজীপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব মিয়া, বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম শাহাদাত হোসেন, উপজেলার কৃষক লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সেলিম আজাদ, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম তুষার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নারগিস আক্তারসহ আওয়ামী লীগ কৃষক লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *