শেখ সাদীর সঙ্গে নতুন মিশনে নায়িকা ফারিন

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শেখ সাদী। ‘ললনা’সহ একাধিক জনপ্রিয় গান উপহার দিয়ে সংগীতাঙ্গনে পেয়েছেন পরিচিতি। শেখ সাদী এবার নিয়ে আসছেন নতুন গান-ভিডিও ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’।

গানটির কথা লিখেছেন মেহেদী হাসান লিমন। সুর করেছেন আসিফ শাহরিয়ার। সংগীতায়োজনে আলভী আল বেরুনী। গানটির ভিডিও নির্মাণ করেছেন সোহেল রাজ।

আর এই ভিডিওতে শেখ সাদীর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগত নায়িকা ফারিন খান। এতে তাদের রোমান্স করতে দেখা যাবে। এবারই প্রথম দুজন একসঙ্গে কোনো কাজ করলেন।

এই প্রসঙ্গে শেখ সাদী বলেন, ‘এই গানটির ভিডিও নির্মাণ করতে গিয়ে আমাদের মনে হয় ফারিন খান হলে ভালো হবে। সে দারুণ কাজ করেছে। কাজটি নিয়ে আমরা পুরো টিম সন্তুষ্ট। আশা করি সবাই পছন্দ করবেন।’

ফারিন খান বলেন, ‘শেখ সাদী গায়ক হলেও তার মধ্যে অভিনয় গুণ আছে। তার সব গানে সে নিজেই মডেল হয়। তার সঙ্গে এই কাজটি আমি খুব উপভোগ করেছি। এখন দর্শক-শ্রোতারা কীভাবে গ্রহণ করেন সেটা দেখার অপেক্ষায়।’

আগামীকাল রোববার (১৩ মার্চ) ইউটিউবে নিজের নামে খোলা চ্যানেলে গানটি দেখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *