প্রতিবন্ধী নারীকে ধর্ষণ মামলার আসামি ভারতীয় সীমান্ত এলাকা থেকে গ্রেফতার

অরবিন্দ দেব, মৌলভীবাজার প্রতিনিধি: শ্রীমঙ্গল র‌্যাব-৯ ক্যাম্প সদস্যদের অভিযানে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ মামলার আসামিকে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি হলো মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের মৃত লক্ষী ধরের ছেলে রজত ধর (৫০)।

র‌্যাবের প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ধাতাইলগাঁও এলাকার জনৈক এক পিতা তার প্রতিবন্ধী মেয়ে (২৫) কে অভাবের কারণে আসামী রজত ধর এর বাড়ীতে বিগত ১০ মাস পূর্বে কাজে দেন। কিছুদিন পর আসামি রজত ধর উক্ত প্রতিবন্ধী মেয়েকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে। এতে মেয়েটি সেখানে কাজে যাওয়া বন্ধ করলে কিছুদিন পর মেয়েটি তার শরীরে অস্বাভাবিকতা দেখতে পায়।

এক পর্যায়ে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করলে ৬ মাসের অন্তঃসত্তা বলে জানা যায়। এই ঘটনায় রজত ধরের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় আসামির বিরুদ্ধে গত ৫ মার্চ নারী ও শিশু (সংশোধনী/০৩)-এর ৯(১) দায়ের হলে আসামি রজত ধর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

শ্রীমঙ্গল র‌্যাব-৯-এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে শমসেরনগরের সীমান্ত এলাকা চাতলা হতে গ্রেফতার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে প্রতিবন্ধী ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করিয়াছে বলে স্বীকার করে।

আসামিকে কমলগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প অধিনায়ক সিনিয়র এএসপি বাসু দত্ত চাকমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *