১ যুগ পর নাগরপুর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিএনপির টাঙ্গাইল জেলার আহ্বায়ক এডভোকেট আহমেদ আযম খান ও সদস্য সচিব মাহমুদুল হক সানু’র যৌথ স্বাক্ষরিত দলীয় প্যাড প্রকাশ করে বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিকে ঘিরে উপজেলার সকল স্তরের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।বীর মুক্তিযোদ্ধা এম.এ ছালাম আহ্বায়ক, আহাম্মদ আলী রানা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হাবিবুর রহমান হবিকে সদস্য সচিব করে ৭ জন যুগ্ম আহ্বায়কসহ মোট ৪২ জন সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

উল্লেখ্য, দলীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সর্বশেষ সম্মেলন ২০০৯ সালের ২৩ আগস্ট অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে সাবেক প্রতিমন্ত্রী এডভোকেট গৌতম চক্রবর্তী সরাসরি ভোটে আহ্বায়ক নির্বাচিত হন। এছাড়াও ছয়জন যুগ্ম আহ্বায়ককেও ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়। পরে ৬৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *