Home বিনোদন চাঁদে জমি কিনলেন মারজুক রাসেল, চাষী আলম ও অনিক!

চাঁদে জমি কিনলেন মারজুক রাসেল, চাষী আলম ও অনিক!

0
117

ছোট পর্দার আলোচিত তিন অভিনেতা মারজুক রাসেল, চাষী আলম ও তানজিম হাসান অনিক। তারা একসঙ্গে ‘আতঙ্ক’, ‘সালামি’, ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’, ‘গরুর মাংস’সহ বেশ কিছু হাস্যরসাত্মক নাটক উপহার দিয়েছেন।

নাটকগুলোর জনপ্রিয়তা পাওয়ায় এই তিনজনকে নিয়ে আরও একটি নাটক নির্মিত হয়েছে। নাটকের নাম ‘মিশন চাঁদ’।

এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব। যেখানে রিংকু, টিংকু ও পিংকুর চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম ও তানজিম হাসান অনিক।

জানা গেছে, নাটকের গল্পে মার্কিন নাগরিক ডেনিস হোপের প্রতিষ্ঠান ‘লুনার এমবাসি’ থেকে চাঁদে জমি কিনতে দেখা যাবে রিংকু, টিংকু ও পিংকুকে। চাঁদে ক্রয়সূত্রে জমির মালিক হওয়ায় সাইনবোর্ড টানিয়ে জমি বুঝেও নিবেন তারা। তবে হঠাৎ চাঁদে জমি কিনেছেন কেন? সেই কাহিনী নিয়েই এগিয়ে যাবে নাটকটির গল্প।

নাটকটি দেখা যাবে আগামী ঈদুল ফিতরে বাংলাভিশনের আট দিনব্যাপী ভিন্নধর্মী বিশেষ অনুষ্ঠানমালায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here