Home দেশের খবর ঢাকা কালিহাতীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

কালিহাতীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

0
132

হৃদয় শিকদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে ১০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উত্তর।

শুক্রবার (১১ মার্চ) সকালে কালিহাতী পুরাতন থানা রোডস্থ কাঁচা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

আটককৃতরা হলো- কালিহাতী পৌর শহরের সালেংকা গ্রামের নজরুল ইসলামের ছেলে ফরমান (২৬) ও বেতডোবা গ্রামের নুরুন্নবী সরকারের ছেলে মুন্না মিয়া (২১)।

জানা যায়, জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের দিক নির্দেশনায় শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে কালিহাতী পুরাতন থানা রোডস্থ কাঁচা বাজার এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর এস আই জাহাঙ্গীর আলম জানান, আটকদের বিরুদ্ধে কালিহাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here