নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে “মুজিব বর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প, অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে নাগরপুর উপজেলা মাঠ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় বহুতল ভবনে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে, বাসা বাড়ীতে আগুন লাগলে কিভাবে রক্ষা পাওয়া যাবে এবং গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে কিভাবে তা নিভানো যাবে সে বিষয়ে ধারণা দেন নাগরপুর ফায়ার সার্ভিস অধিনায়ক মোঃ মেহেদী হাসান।

মহড়া ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেনসহ শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকামন্ডলীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *