নাগরপুরে গাঁজা সহ দুই ব্যক্তি আটক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করেছে জনগণ। মঙ্গলবার (৮ মার্চ) রাতে নাগরপুর সদর এলাকার তালতলা এলাকা থেকে ইজিবাইক চালক ও এক যুবককে প্রায় ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে স্থানীয়রা।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে ঘটনাটি অবহিত করে দুজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত কয়েকদিন যাবৎ নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান মো: কুদরত আলী মাদকের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। এরই মধ্যে জনগণ অনুপ্রাণিত হয়ে বিভিন্ন ভাবে তথ্য দিয়ে ও সশরীরে মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে দাঁড়িয়েছে।

নাগরপুর থানা অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, গাঁজা সহ আটককৃতদের মাদকদ্রব্য আইনে মামলা করে জেলায় প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আটককৃত মাদক সংশ্লিষ্টরা হলেন, নুরালম (২৫) শুনসী গ্রামের নরু মিয়ার ছেলে এবং আলী (২৮) বাবনাপাড়া গ্রামের হাসান মিয়ার ছেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *