চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ইউনিয়নের চর বিষমপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ ছানোয়ার হোসেন (৭৮)। মঙ্গলবার (৮ মার্চ) সকালে বার্ধক্য জনিত কারণে নিজ বাস ভবনে মৃত্যু বরণ করেন (ইন্নাঃ)।

রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় বিকেলে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন নাগরপুর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সুজায়েত হোসেন।

মরহুমের কফিনে ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান । মরহুমের শেষ বিদায়ে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, নাগরপুর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মোঃ আজিজুল হক সহ বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানগণ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তার সংসারে দুই ছেলে সন্তান ও স্ত্রী সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *