Home বিনোদন সৌন্দর্য শুধু শরীরের নয়: জয়া আহসান

সৌন্দর্য শুধু শরীরের নয়: জয়া আহসান

0
215

নিজের প্রাকৃতিক সৌন্দর্য আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে বেশিরভাগ নায়িকা সার্জারির আশ্রয় নেন। কেউ লিপ সার্জারি করান। আবার কেউ ব্রেস্ট লিফট সার্জারি করিয়ে স্তনের আকৃতি পরিবর্তন করেন। এছাড়া জিরো ফিগার করতেই সার্জারি করান।

এ ধরনের সার্জারি এখন ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। এটাকেই তারা প্রকৃত সৌন্দর্য মনে করছেন। তবে জয়া আহসান এটাকে তা বলতে নারাজ।

জয়া বলেন, ‘এখন অনেক অভিনেত্রী যে ঠোঁট-নাক বা অন্যকিছুর সার্জারি করাচ্ছেন, তাতে কোন সৌন্দর্য তারা খুঁজছেন— তা ঠিক জানি না। আমার ছকভাঙা সৌন্দর্য বরাবর ভাল লাগে।’

দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী মনে করেন, সৌন্দর্য কখনও শরীরকেন্দ্রীক হতে পারে না। মনের সৌন্দর্যটাই আসল। জয়ার কথায়, ‘সৌন্দর্য শুধু শরীরের নয়, ব্যক্তিত্বেরও। কোনো অভিনেতা যদি কুঁজো হন, আমার তো অসুবিধা নেই।’

কিন্তু নায়িকারা কেন মেকি সৌন্দর্যে আগ্রহী হচ্ছেন— জানতে চাইলে তিনি বলেন, ‘এখন তো নায়িকা নয়, চরিত্রাভিনেতাদের যুগ। সেটাই তো সব ভাষার ছবিতে দেখছি।’

জয়া এখন কলকাতায় অবস্থান করছেন। সেখানে মানিক বন্দোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিতব্য একটি সিনেমার শ্যুটিং করছেন। ছবিতে কুসুমের চরিত্রে দেখা যাবে জয়াকে। এই প্রথমবার পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে চলেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here