ঝালকাঠিতে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা অভিযোগ

মো: নজরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় এক স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুজন ঘরামীকে তার নিজ গ্রাম তারাবুনিয়ায় এলাকায় জমিজমা নিয়ে বিরোধের কারনে পিটিয়ে হত্যা করেছে বলে স্বজনদের অভিযোগ।

নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, গত ৭ মার্চ সকাল ৯ ঘটিকার সময় পাটিখালঘাটা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তারাবুনিয়া গ্রামের মালেক ঘরামী ও তার ছেলেদের সাথে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষ হামলাকারীরা একই গ্রামের মৃত্যু গফুর মৃধার ছেলে জাকির মৃধা, শাহআলম মৃধা, ও আলমগীর মৃধা। জাকির মৃধা ছেলে মুছা মৃধা, আলমগীর মৃধার ছেলে খায়রুল মৃধা ও শাহআলম মৃধার ছেলে দুলাল মৃধা

আহত অবস্থায় ওই শিক্ষককে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়ায়) প্রথমিক চিকিৎসা দেয়া হয় পরে তার অবস্থার অবনতি হলে আশঙ্কা জনক অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে স্থানাস্তর করা হয়। এর পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়, সেখানে ৮ মার্চ ভোর ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *