কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

হৃদয় শিকদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: “টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যে টাঙ্গাইলের কালিহাতীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

এ মঙ্গলবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম।

অন্যান্য অতিথদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিরাজ আহমেদ ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক প্রমুখ।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিল্পী দে এবং সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *