আদালতের আদেশ অমান্য করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বসায় নিপুণ আক্তারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আবেদন করেছেন চিত্রনায়ক জায়েদ খান।
মঙ্গলবার (০৮ মার্চ) চেম্বার বিচারপতি ওবায়দুল হাসানের আদালতে জায়েদ খানের আবেদনের শুনানি হয়। আদালত শুনানি শেষে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে রোববার শুনানির জন্য পাঠিয়ে দেন।
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি।
আরও আসছে ……
