নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে সদর ইউনিয়নের তালতলা স্ট্যান্ড এলাকায় হিরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সদর ইউপি চেয়ারম্যান মো: কুদরত আলী।
শনিবার (৫ মার্চ) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, চেয়ারম্যান কুদরত আলী এক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মাদক কারবারিদের অবস্থান টের পেয়ে হাতে নাতে তিনি নিজেই ঝুঁকি নিয়ে তাদের আটক করে এবং পুলিশে সোপর্দ করে।
উক্ত ঘটনা প্রসঙ্গে নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী বলেন, নাগরপুরে আমি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। মাদক সম্পূর্ণভাবে নির্মূল করাই আমার প্রধান লক্ষ। মাদকমুক্ত নাগরপুর গড়তে আমি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।
আটককৃত মাদক কারবারিরা হলেন, বাবনাপাড়া গ্রামের চান মিয়ার ছেলে উজ্জ্বল (২৩) এবং দেলদুয়ার জাঙ্গালিয়ার শামসুর রহমান খানের ছেলে সুজন (৩২)। তাদের নিকট থেকে মোট ২৩ পিস প্যাক প্রায় ১ গ্রাম হিরোইন জব্দ করা হয়।
