Home আলোচিত আমি একবার হুঙ্কার দিলে সে কি টিকতে পারবে?: হিরো আলম

আমি একবার হুঙ্কার দিলে সে কি টিকতে পারবে?: হিরো আলম

0
289

আলোচিত ইউটিউবার আশরাফুল আলম সাঈদের (হিরো আলম) নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক আকাশ নিবির।

শুক্রবার (০৪ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় এই জিডি করেন আকাশ। জিডি নম্বার ২২৩। এস. আই এনামুল হকের বরাত দিয়ে অভিযোগটি করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, ‘বিবাদী ‘আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম’ উনার পূর্ব পরিচিত হওয়ায় ডিপজলের বাড়িতে শুটিং চলমান অবস্থায় ৭ দিনের জন্য ৫০ হাজার টাকা ধার হিসেবে চান। পরে তা ৭ দিন পার হয়ে ৪ মাসে এসে দাঁড়ালেও টাকা ফেরত দিচ্ছেন না হিরো আলম। উল্টো টাকা ফেরত চাইতে গেলে আকাশ নিবিরকে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন হুমকি দেন হিরো আলম।

এই বিষয়ে জানতে যোগাযোগ করা হয় হিরো আলমের সাথে। আলাচারিতায় হিরো আলম বলেন, এই জিডি মিথ্যা। আকাশ নিবির ভাইরাল হওয়ার জন্য আমার নামে হয়রানিমূলক অভিযোগ দিয়েছে থানায়। মূল কারন হচ্ছে, আকাশ নিবির নামে ওই ব্যক্তি আমার ফেসবুক পেজের এডমিন ছিলেন, সে বিভিন্ন সময় আমার নামে অপ্রচার চালাতেন এবং ওই পেজ সঠিক ভাবে পরিচালনা করার জন্য আমার থেকে ৩০ হাজার টাকাও চেয়েছিল আকাশ।

হিরো আলম বলেন, নিজেকে ভাইরাল করার জন্য এই পথ ধরেছে। এর আগেই দেশের একজন গুণি পরিচালকের নামেও মামলা করার কথা গণমাধ্যমে প্রকাশ হয়েছিল এবং সনামধন্য কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধেও এই আকাশ নিবির বিভিন্ন সময় অভিযোগ তুলেন। আসলে আমার জানা নেই তিনি কোন পত্রিকার সাংবাদিক। সত্যি তিনি যদি সাংবাদিক হয়ে থাকেন তাহলে আমি সেই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সু-দৃষ্টি কামনা করছি।

হিরো আলম আরও বলেন, আমি যদি একবার হুঙ্কার দিই, ওই আকাশ নিবির কি টিকতে পারবে? আমার জনপ্রিয়তা আমি তৈরি করেছি। আমি মিডিয়ার ভাই-বোনদের বলবো এই আকাশ নিবির নামের ব্যক্তি থেকে আপনারা দূরে থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here