Home আলোচিত স্ত্রীর অনুপ্রেরণায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন ডাচ ফুটবলার

স্ত্রীর অনুপ্রেরণায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন ডাচ ফুটবলার

0
212

মোহাম্মদ সালাহ, সাদিও মানে, মেসুত ওজিল, সামি খেদিরা, হাশিম আমলা, ইউসুফ ইউহানা তাদের খেলার পাশাপাশি ধর্মচর্চা এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব ও সাদামাটা জীবনযাপন দিয়ে বিশ্ববাসির মন কেড়েছেন। খেলার সাথে সাথে ইসলাম ধর্মে নিজেকে সঁপে দিয়েছেন।

এবার এই তালিকায় যুক্ত হলেন সাবেক কিংবদন্তি ডাচ ফুটবলার ক্ল্যারেন্স সিডর্ফ। তিনি ধর্মান্তরিত হয়ে গ্রহণ করলেন ‘শান্তির ধর্ম’ ইসলাম।

নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে নিজের ধর্ম পরিবর্তনের ঘটনা বিশ্বকে জানান সিডর্ফ। তিনি লিখেন, আমার মুসলিম পরিবারে যোগ দেয়া উপলক্ষে সকল সুন্দর বার্তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি খুবই আনন্দিত বিশ্বজুড়ে থাকা আমার ভাই ও বোনদের সঙ্গে যোগ দিতে পেরে।

মূলত নিজের স্ত্রী সোফিয়া মাকরামাতির অনুপ্রেরণাতেই ইসলামের ছত্রছায়ায় আগমন চ্যাম্পিয়ন্স লিগে দারুণ রেকর্ডের মালিক এই সাবেক ফুটবলারের। নিজের পোস্টে স্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভুলেননি সিডর্ফ। স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমার আদরের সোফিয়াকেও ধন্যবাদ যে আমাকে ইসলামের প্রকৃত অর্থ শিখিয়েছে।

মুসলিম হওয়ার পর বিশ্বের নানা প্রান্ত থেকে তাকে যারা স্বাগত জানিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্লারেন্স সির্ডফ।

একইসাথে ইসলাম গ্রহণ করে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। তবে বাবা-মার দেয়া নাম তিনি পরিবর্তন করছেন না।

খেলোয়াড়ি জীবনে তিনি বেশ কয়েকটি নামি ক্লাবে খেলেছেন। সেগুলোর অন্যতম হলো- রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান ও এসি মিলান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here