গাড়ি কিনে দুর্ঘটনা আহত ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর

আন্তর্জাতিক ডেস্ক: গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। সম্প্রতি কেনা চার চাকার একটি গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনার শিকার হন তিনি।

বর্তমানে সিউড়ির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন আহত ভুবন। হাসপাতাল সূত্র জানিয়েছে, আঘাত তেমন গুরুতর নয়।

‘কাঁচা বাদাম’ গান গেয়ে ভাইরাল ভুবন বাদ্যকর সম্প্রতি সেকেন্ড হ্যান্ড একটি গাড়ি কিনেছিলেন ভুবন। ওই গাড়ি চালানো শেখার সময়ই দুর্ঘটনা ঘটে। হঠাৎ গাড়িটি একটি দেওয়ালে ধাক্কা দেয়। তার বুকে ও মুখে আঘাত লেগেছে। বুকের এক্স-রে করানো হচ্ছে।

সম্প্রতি ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে এবার গানেই মনোনিবেশ করবেন তিনি। এর মধ্যেই বোলপুরে বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আগামী দিনে আরও দেড় লাখ টাকা তুলে দেওয়া হবে তার হাতে। শোনা যাচ্ছে, সেলিব্রিটি হওয়ার পর উপার্জিত টাকা দিয়েই ওই গাড়ি কিনেছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *