“পরানের সই” নিয়ে হাজির সাবরিনা সাবা

বিনোদন ডেস্ক: সাবরিনা সাবা বাংলাদেশের সংগীত জগতে পরিচিত এক নাম। যার গানের অপেক্ষায় থাকে লাখো শ্রোতা। মায়ের ইচ্ছেতেই গান শিখেন। শুধু গান নয় পাশাপাশি অভিনয়, নাচ, উপস্থাপনা ও আবৃতি রপ্ত করেছেন তিনি।

২০১০ সালে গানের জগতে পদার্পন করেন, তার প্রথম অ্যালবাম প্রার্থনা। এরপরে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘অনলি সাবা’। এ পর্যন্ত শ্রোতাদের উপহার দিয়েছেন অনেক গান। কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর, বেলাল খান, কাজী শুভ অপার বাঙ্গলার জুবিন গার্গ সহ অনেক নামী শিল্পীদের সাথে।

শুধু নাচ গান অভিনয় নয় ইউনিসেফ থেকে “নুপুর” নামে শর্ট ফিল্ম তৈরি করেছেন। যেটি প্রদর্শিত নেদারল্যান্ড ফিল্ম ফেস্টিভ্যালে। সেই প্রেক্ষিতে এবার হাজির হলেন “পরানের সই” শিরোনামে একটি গান। গানটির কথা ও শুর করেছেন রাশেদুজ্জামান। এতে যৌথ ভাবে কণ্ঠ দিয়েছেন সাবরিনা সাবা ও রাশেদ। গানটি কম্পোজ করেছেন শিবলু মাহমুদ।

গুনী কন্ঠশিল্পী সাবরিনা সাবা নজর২৪ কে বলেন- গানটির সুর এবং কথা আমার কাছে শ্রুতিমধুর লেগেছে। আমি যেহেতু বেছে কাজ করছি, এগুলোর পাশাপাশি সহশিল্পী রাশেদ ভাইয়ের কন্ঠও ভাল লেগেছে তাই কাজটি করেছি।

আর নতুন কাজের ক্ষেত্রে বরাবরই আমি সহশিল্পীদের উৎসাহিত করে আসছি। এখানে আমার সাথে যারা কাজ করে থাকে তারাও আমার সাথে কমফোর্ট ফিল করেন। গানটির মিউজিক ভিডিওটিতেও আমি আর রাশেদ ভাইই আছি।

রাশেদুজ্জামান রাশেদ বলেন – গানটা বাইক চালাতে চালাতে প্রথমে মাথায় আসলে, রাস্তার পাশে বাইকটা পার্ক করে মোবাইলে প্রথম চার লাইন রেকর্ড করি। তারপর ধীরে ধীরে পুরো গান আর টিউন করে ফেলি। সাবরিনা সাবার সাথে গানটি করার পর প্রমোতেই দর্শক ইতোমধ্যে খুবই পজিটিভ সাড়া পাচ্ছি। আশা করি গানটা সকলের হৃদয় ছুয়ে যাবে।

সাবা আরও বলেন-“পরানের সই” গানটি আর জেড ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। আর ঈদ সামনে রেখে আমাদের আরেকটা রোমান্টিক ডুয়েট গান আসছে। এছাড়াও আমার আরও বেশ কিছু গান আসছে সামনে। আমার দর্শক-শ্রোতা আমার সাথে বরাবর ছিল সামনেও থাকবে। আমার দর্শক-শ্রোতাকে হতাশ করব না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *