কালিয়াকৈরে যুবককে পিটিয়ে আহত

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে এক যুবককে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত যুবক হলেন উপজেলার বরিয়াবহ গ্রামের কাজী আহসানুল কবীর শেখরের ছেলে হাবিবুল বাশার মন্ময় (২৩)।

এ ঘটনায় শনিবার (২৬ ফেব্রুয়ারি) ১২ জনকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই যুবক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সদ্য শ্রীফলতলী ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বরিয়াবহ দক্ষিণ পাড়া এলাকার আক্কাস আলীর ছেলে রাসেল (২৯) আহত মন্মময়ের সাথে শত্রুতা পোষণ করে আসছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে বরিয়াবহ গ্রামের সানোয়ারুল হকের বাড়ির সামনে আগে থেকে উৎপেতে থাকা রাসেল তার দলবল নিয়ে মন্মময়কে হত্যার উদ্দেশ্যে লাঠিসঠা, রড দিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মনিরুজ্জামান খান বলেন, একটি অভিযোগ পেয়েছি, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *