Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে একসঙ্গে ফাঁসিতে ঝুলল স্বামী-স্ত্রী!

কালিয়াকৈরে একসঙ্গে ফাঁসিতে ঝুলল স্বামী-স্ত্রী!

0
122
ফাইল ফটো

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভাস্থ এলাকায় ফাঁসিতে ঝুলে স্বামী ও স্ত্রী একসঙ্গে আত্মহত্যা করেছে।

শুক্রবার রাতের কোন এক সময় উপজেলার আহম্মদ নগর চৌরাস্তা এলাকার ভাড়া বাসায় তারা আত্মহত্যা করেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে এলাকাবাসীর খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

নিহতরা হলেন- রাজশাহী জেলার বাগমারা উপজেলার নিচু কাতিলা থানার ইসলামের ছেলে আকাশ (২১) ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কাশিপুর থানার রনি মিয়ার মেয়ে সালমার তারা আইরিন (১৮)।

জানা যায়, এক মাস আগে বাসা ভাড়া নিয়ে আহম্মদ নগর চৌরাস্তা এলাকায় বসবাস শুরু করেন আকাশ-আইরিন দম্পতি। আইরিন একটি স্থানীয় কারখানায় চাকরি করতেন এবং তারা স্বামী আকাশ অটো রিকশাচালক ছিলেন।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম জানান, ঘরের ভেতর থেকে তালাবদ্ধ করে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে স্বামী-স্ত্রী। তবে কী কারণে তারা আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here