প্রেমিককে দেখে বিয়ের আসর থেকে উঠে গেলেন বুবলী!

জীবনের নতুন অধ্যায় শুরু করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। পরিবারে চাওয়াতে বিয়ে করতে হচ্ছে তাকে। বেশ ঘটা করে হয়েছে বিয়ের সমস্ত আয়োজন। পাত্র আনিসুর রহমান মিলন। দুই পরিবারের আগ্রহে বুবলীকে ঘরে তুলবেন মিলন!

বিয়ের দিনক্ষণও ঠিক। তবে বুবলী সিদ্ধান্ত নিলেন পছন্দের ছেলের সাথে পালিয়ে যাবেন। পরিকল্পনা অনুযায়ী বিয়ের দিন জিয়াউল রোশানের হাত ধরে পালিয়ে গেলেন তিনি। এ নিয়ে ঘটে যায় তুলকালাম কাণ্ড।

তবে বাস্তবে নয়, ঘটনাটি জসিম উদ্দিন জাকির পরিচালিত ‘মায়া : দ্য লাভ’ সিনেমার শুটিংয়ের। সিনেমাটির গল্পে এমনই চিত্র উঠে আসবে। যেখানে, তিন নায়কের বিপরীতে রয়েছেন এক নায়িকা বুবলী। তার তিন নায়ক- আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, ও জিয়াউল রোশান।

নির্মাতা জসিম উদ্দিন জাকির বলেন, ভালোবাসার গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। এখানে মিলন ভাই বুবলীকে ভালোবাসনে। কিন্তু রোশানকে ভালোবাসেন বুবলী। যার কারণে বিয়ের আসর থেকে রোশানের হাত ধরে পালিয়ে যায় বুবলী। এরপর নানা সিনেম্যাটিক ঘটনা ঘটতে থাকবে।

সিনেমাটির প্রসঙ্গে বুবলী বলেন, ‘মায়া : দ্য লাভ’ রোমান্টিক গল্পের সিনেমা। গল্প, চরিত্র, লোকেশন, চিত্রনাট্য সব কিছুতেই ভালো লাগার আবেশ রয়েছে। আমার চরিত্রটাও বেশ মনে ধরেছে। সবকিছু মিলিয়ে ভালো একটি সিনেমা পেতে যাচ্ছেন দর্শক।

৬ ফেব্রুয়ারি এফডিসিতে গানের শুটিংয়ের মধ্য দিয়ে ‘মায়া : দ্য লাভ’ সিনেমাটির প্রথম লটের দৃশ্যধারণ শুরু হয়। বর্তমানে পূবাইলে চলছে সিনমাটির দ্বিতীয় লটের শুটিং। ২৩ ফেব্রুয়ারি (বুধবার) থেকে শুরু হওয়া শুটিং ৩ মার্চ শেষ হবে ফিল্ম ভ্যালিতে। এরপর তৃতীয় লটের শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ১৪ মার্চ থেকে।

সিনেমাটির নির্মাতা জানান, একটানা কাজ করে সিনেমার পুরো কাজ শেষ হবে। সবকিছু পরিকল্পনা মতো হলে চলতি বছরই ‘মায়া : দ্য লাভ’ হলে মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *