এবার ১৬ বছরের ছোট প্রেমিকাকে নিয়ে ঘরোয়া আড্ডায় হৃতিক

সুজান খানের সঙ্গে ডিভোর্সের সাত বছর পর প্রেমের দেখা পেয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন। ষোলো বছরের ছোট অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে তাঁর ডিনার ডেট নিয়ে সরগরম বিনোদন অঙ্গন।

এক সপ্তাহ না যেতেই এবার আর ডিনার ডেটে নয়, সরাসরি হৃতিকের ঘরোয়া আড্ডায় দেখা গেল সাবা আজাদকে। সে আড্ডায় উপস্থিত ছিলেন নায়কের বাবা-মাসহ সন্তানেরা।

হৃতিক রোশনের চাচা সংগীত পরিচালক রাজেশ রোশন সে ছবি অন্তর্জালে শেয়ার করেছেন। কয়েকদিন আগে হৃতিকের সাবেক স্ত্রী সুজানও অন্তর্জালে সাবার প্রশংসা করেছিলেন।

বলে রাখা প্রয়োজন, হৃতিকের সঙ্গে সুসান খানের ২০১৪ সালে বিচ্ছেদ হয়। তাঁদের ঘরে রয়েছে দুই পুত্রসন্তান।

এর আগে বলিউড হাঙ্গামা বিশেষ খবরে জানায়, হৃতিক রোশনের একজন ঘনিষ্ঠ বন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, হৃতিক ওরফে দাগ্গু সব সময় ব্যক্তিগত জীবনের খবরাখবর গোপন রাখতে চান। হৃতিক কিছুদিন ধরে গোপনে উদীয়মান অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছেন। আর সে সম্পর্ক প্রকাশ্যে আনার সময় এসেছে। তাঁরা দুর্দান্ত যুগল।

সাবা আজাদ বিগ বসের ১৫তম মৌসুমে অংশ নিয়েছিলেন; অভিনয় করেছেন ‘দিল কাবাডি’, ‘মুঝছে ফ্রেন্ডশিপ কারোগি’ ও ‘রকেট বয়েস’ সিনেমায়।

২০১৩ সালে বলিউডের তারকা অভিনেতা নাসিরুদ্দিন শাহর ছেলে ইমাদের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন সাবা আজাদ। সাবার সঙ্গে ইমাদের লিভ-ইন সম্পর্ক ছিল টানা সাত বছর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *