নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আজ অমর একুশে, রক্তস্নাত ভাষা আন্দোলনের পথ ধরে পাওয়া রাষ্ট্রভাষা প্রাপ্তির দিন, মহান শহীদ দিবস। একইসঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। নাগরপুর উপজেলা আওয়ামী লীগ যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করেছে।
এর আগে দিবাগত রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে দলটি এবং দিনের কর্মসূচি হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছিলো।
নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: কুদরত আলীর
সঞ্চালনায় আজকের আয়োজনে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সৈয়দ নাজমুল হক তপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম।
এছাড়াও সম্মানিত সদস্য ও ডাকসু সাবেক সম্পাদক কাজী এটি এম আনিসুর রহমান বুলবুল, এ্যাডভোকেট আলাউদ্দীন খালীদ, যুবলীগ সাবেক যুগ্ম আহব্বায়ক মশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম খান অপু (সলিমাবাদ ইউপি চেয়ারম্যান), শেখ শামসুল হক (গয়হাটা ইউপি চেয়ারম্যান), মামুদনগর ইউপি চেয়ারম্যান জজ কামাল, মোকনা ইউপি চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম, প্রচার ও
প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, নাগরপুর সরকারি কলেজ সাবেক ভিপি আল মামুন সহ সকল ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি-সম্পাদক ও নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, সফিউর জব্বারসহ অনেকে। একুশের প্রথম প্রহর থেকেই সারাদেশ কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে।
