টলিউডের অন্যতম পাওয়ার কাপল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একসঙ্গে অনেকটা পথ পেরিয়ে এখন স্বামী-স্ত্রী থেকে ইউভানের মা-বাবা তাঁরা। তবে আজকের দিনটা শুভশ্রীর কাছে বড্ড স্পেশ্যাল কারণ আজই তাঁর জীবনের প্রিয়তম পুরুষটির আর্বিভাব দিবস। আর সেইজন্য তাঁর কাছেও আজকের দিনটা একেবারে খাস।
প্রেম দিবস পার করে এলেও, আজকের দিনটাই নাকি শুভশ্রীর ভ্যালেন্টাইন্স ডে। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সকাল ইনস্টাগ্রাম পোস্টে এমনটাই জানালেন ইউভানের মা। কিন্তু কেন? কারণ আজ তাঁর ভালোবাসার মানুষের জন্মদিন।
সোমবার আরও এক বসন্ত পার করে ফেললেন পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। আর এই বিশেষ দিনে রাজকে ভালোবাসায় ভরিয়ে দিলেন শুভশ্রী।
রাজের জন্মদিনের দিন প্রেমমাখা একটি পোস্ট দেন শুভশ্রী লেখেন , ‘আজ আমার ভ্যালেন্টাইন্স ডে। কারণ আজ আমার ভালোবাসার জন্মদিন। তোমাকে আজকের দিনের অনেক শুভেচ্ছা জানাই প্রিয়। তুমি আমার জীবনের সেরা প্রাপ্তি। ভালো থেকো। প্রার্থনা করি ভগবান তোমাকে সবকিছু দিক, যা তোমার চাওয়া, সবটা’।
এর আগে রোববার রাতে বন্ধুদের নিয়ে প্রি-বার্থ ডে সেলিব্রেশনে মেতেছিলেন রাজশ্রী জুটি। এদিন বার্থ ডে বয়কে দেখা গেল ব্লু ডেনিম ব্ল্যাক শার্টে। অন্যদিকে লাল রঙএর শর্ট ড্রেসে দেখা মিলল শুভশ্রীর।শুভশ্রীর পোস্টে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন মানামী ঘোষ, ফলক রাশিদ রায়, দেবলীনা কুমাররা।
