Home আলোচিত ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো শিল্পী সমিতি

ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো শিল্পী সমিতি

0
251

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটি।

আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এতে অংশ নিয়েছেন কাঞ্চন-নিপুণ পরিষদের বেশিরভাগ বিজয়ীরা। অঞ্জনা ছাড়া ছিলো না মিশা-জায়েদ প্যানেলের কেউই।

উপস্থিত ছিলেন সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক ফেরদৌস, অঞ্জনা, নিপুণ, অমিত হাসান, ইমন, কেয়া, জেসমিন আক্তার, নাদের খান, আজাদ খান, নানা শাহ্’সহ সমিতির অন্যান্য সদস্য।

সভাপতি ইলিয়াস কাঞ্চন জানান, ভাষার মহান বীরদের প্রতি শ্রদ্ধা জানাতেই সকালে সবাই এফডিসিতে এসেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here