মো. নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ছাত্র-ছাত্রী মিলে তৈরি করেছে কলাগাছ দিয়ে শহীদ মিনার।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নে এসকে কোচিং সেন্টারের শিক্ষার্থীদের নিজ হাতে তৈরি কলাগাছ শহীদ মিনার তৈরি করে শ্রদ্ধা নিবেদন করেন, উক্ত কোচিং সেন্টারের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
এসকে কোচিং সেন্টারের পরিচালক মোঃ কবির হোসেন জানান, শহীদদের শ্রদ্ধা জানাতে গতকাল রাতেই কলাগাছ দিয়ে শহীদ মিনার তৈরি করা হয় এবং লাল-সবুজ কাগজে মোড়ানো শহীদ মিনারের চারপাশে সাজিয়ে নিয়েছে নিজেদের মতো করে।
