ফেসবুকে ‘মৃত’ দেখাচ্ছে পরীর স্বামী রাজকে

এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত দেখাচ্ছে অভিনেতা শরিফুল রাজকে। রোববার (২০ ফেব্রুয়ারি) থেকেই তার ফেসবুক পেজটিতে ‘রিমেম্বারিং’ ট্যাগ ঝুলছে।

সাধারণত যারা মারা যান, তাদের আইডি ও পেজে ফেসবুক কর্তৃপক্ষ ‘রিমেম্বারিং’ ট্যাগ জুড়ে দেয়। এর মাধ্যমে ওই ব্যক্তির প্রোফাইলে আসা অনুসারীরা মৃত্যুর খবরটি জানতে পারেন এবং তার জন্য প্রার্থনা করতে পারেন।

তবে শরিফুল রাজ জানালেন, তিনি বেঁচে আছেন। তার কিছুই হয়নি। তিনি মনে করছেন, কেউ রিপোর্ট করে এ কাজটি করেছে।

উল্লেখ্য, ঢাকায় সিনেমার আলোচিত নায়িকা পরীমণিকে বিয়ে করে সম্প্রতি আলোচনায় আসেন অভিনেতা শরিফুল রাজ।

গত ১৭ অক্টোবর পরীমনিকে বিয়ে করেন রাজ। তারও আগে পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণীন’ সিনেমার সেটে তাদের প্রেম হয়। চার মাসের মাথায় সন্তানের খবরসহ বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন তারা।

এদিকে বিয়ের পর প্রথমবার বসন্ত ও ভালোবাসা দিবসে মাতেন ঢাকাই সিনেমার নতুন তারকা দম্পতি রাজ ও পরীমনি। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে ফেসবুকেও শেয়ার করেছিলেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *