Home জাতীয় একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে আ.লীগ সরকার: মির্জা ফখরুল

একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে আ.লীগ সরকার: মির্জা ফখরুল

0
207

ঢাকা: আওয়ামী লীগ সরকার একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভাগ্য আমাদের, আজকে এমন একটি সরকার জনগণের ঘাড়ে চেপে বসে আছে, যারা একুশের চেতনাকে ভূলুণ্ঠিত করে দিয়েছে। তারা ভোটাধিকার কেড়ে নিয়েছে। বাক্‌স্বাধীনতা কেড়ে নিয়েছে। এ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি বলেন, আমাদের গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় গৃহবন্দি হয়ে আছে। আমাদের নেতা তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাচিত হয়ে বহু দূর দেশে অবস্থান করছেন। অগণিত মানুষ আজ মামলায় পড়ে আছে। এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে।

ফখরুল বলেন, আজ থেকে ৭০ বছর আগে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য শহীদ, জব্বার, বরকতসহ আরও অনেকে সেদিন রাজপথে আত্মত্যাগ করেছিলেন। সেই সময় পাকিস্তান বাংলাকে রাষ্ট্রভাষা করতে বাধ্য হয়েছিল। কিন্তু বাংলা ভাষা এখনও সর্বস্তরে প্রচলিত হয়নি।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপট নিয়ে বর্ষীয়ান এ রাজনীতিক বলেন, ‘বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য ছাত্রদের আত্মত্যাগের মতো নজিরবিহীন ঘটনা কোথাও ঘটেনি। ৭০ বছর আগে এই ভাষা আন্দোলনের যে চেতনা ছিল, তা এখন নেই।

‘৭০ বছর আগে এই ভাষা আন্দোলনের চেতনা ছিল আমাদের স্বাধিকারের চেতনা, গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার চেতনা, চেতনা ছিল মুক্ত সমাজ ব্যবস্থা‌র। সেই চেতনাকে ধারণ করে ১৯৭১ সালে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি।

‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে সেদিন এ জাতি ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। আমরা দেখেছি শহীদ জিয়াউর রহমান যে একুশে পদক চালু করেছিল, সেটি এখনও চলছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here