Home আলোচিত এবার শিল্পী সমিতিতে শপথ নিলেন নায়ক ইমন

এবার শিল্পী সমিতিতে শপথ নিলেন নায়ক ইমন

0
285

এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে শপথ নিলেন চিত্রনায়ক মামনুন ইমন।

রোববার (২০ ফেব্রুয়ারি) শিল্পী সমিতির পাশে ২ নাম্বার ফ্লোরের সামনে ইমনকে শপথবাক্য পাঠ করান শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।

পেশাগত ও পারিবারিক ব্যস্ততার কারণে বিলম্বে শপথ নিলেন ইমন। ইলিয়াস কাঞ্চন-নিপুণ পরিষদ থেকে ২০২২-২৪ মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।

শপথ নেওয়ার পর ইমন বলেন, ‘নির্বাচনের জন্য অনেক কাজ বন্ধ রাখতে হয়েছিল। নির্বাচন শেষে সেই কাজগুলো করেছি। যার কারণে শপথ নিতে পারিনি। কাজগুলো শেষ করে শপথগ্রহণ করলাম। যারা এখনো শপথ নেননি তাদেরও অনুরোধ করব শপথ নেওয়ার জন্য।’

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পীদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু নির্বাচনের রেশ এখনো কাটেনি। নির্বাচনে সাধারণ সম্পাদক পদের দ্বন্দ্বে দুই প্রার্থী এখন উচ্চ আদালতে। ২২ ফেব্রুয়ারি যার শুনানি হবে আদালতে।

আরও পড়ুন-
অবশেষে শপথ নিলেন অঞ্জনা, ফুল দিয়ে বরণ করলেন নিপুণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here