Home আলোচিত আজ বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে না শীত

আজ বৃষ্টির সম্ভাবনা, বাড়ছে না শীত

0
304
ফাইল ফটো

দেশের তিন বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ’। ঢাকাতেও বৃষ্টির শঙ্কা আছে বলে জানান তিনি।

এছাড়া আগামী দুই থেকে তিন দিন পর আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ও ২৫ তারিখে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শাহীনুল ইসলাম বলেন, ‘আজ রাতের তাপমাত্রা বাড়তে পারে আর দিনের তাপমাত্রা কম থাকবে। তবে সহসা শীত তার সরূপে ফিরছে না।’

আজ রোববার সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া, শ্রীমঙ্গল ও সীতাকুন্ডে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, রাজধানী ঢাকাতে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here