Home জলবায়ু ও পরিবেশ ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস

ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির আভাস

0
308

ঢাকা বিভাগসহ দেশের চারটি বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এক পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা পর্যন্ত খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং উত্তরাঞ্চলে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। ঢাকায় পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার।

আগামী দু’দিনে বৃষ্টিপাত হবে। আর বর্ধিত পাঁচদিনে তাপমাত্রা বাড়বে।

শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ও ১৫ ডিগ্রি সেলসিয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here