নাগরপুরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সাংসদ টিটুর মতবিনিময়

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাংগাইলের নাগরপুরে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সাথে টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু মতবিনিময় করেছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারী) উপজেলা মিলনায়তনে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে এবং উপজেলা সহকরী শিক্ষা অফিসার মোঃ ফুয়াদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ রোকুনজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান, পল্লী বিদ্যুৎ নাগরপুর উপজেলা শাখার ডিজিএম মোঃ মেশবাহুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, ভাড়রা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন উদ্দিন তালুকদার, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, সলিমাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম অপু, বেকড়া ইউপি চেয়ারম্যান মোঃ শওকত হোসেন, ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান খান শাকিল, ভাদ্রা ইউপি চেয়ারম্যান শওকত আলী, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম শরিফ, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, দপ্তিয়র ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ সিদ্দিকী, মামুদনগর ইউপি চেয়ারম্যান মোঃ জজ কামাল, সহবতপুর ইউপি চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ মোল্লা সহ সকল ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *