Home দেশের খবর শেরপুরে সৌরজায় সোহাগপুর বিধবাপল্লী স্মৃতিসৌধের ফলক উন্মোচন

শেরপুরে সৌরজায় সোহাগপুর বিধবাপল্লী স্মৃতিসৌধের ফলক উন্মোচন

0
173

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত সোহাগপুর বিধবাপল্লীতে সৌরজায়্ সোহাগপুর বিধবাপল্লী স্মৃতিসৌধ এর ফলক উন্মোচন করা হয়েছে। শনিবার দুপুরে জেলা প্রশাসক মোমিনুর রশীদ এই ফলক উন্মোচন করেন।

এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে বীর জায়াদের মাঝে ১০ কেজি করে চাল, ১ কেজি মশুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া, ১ লিটার ভোজ্যতেল ও নুডুলস দেওয়া হয়।

এসময় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমদ, অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) ফরিদা ইয়াছমিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার হেলেনা পারভীন, সহকারী কমিশনার (নেজারত) সাদিক আল শাফিন, সহকারী কমিশনার (শিক্ষা ও কল্যাণ) সানাউল মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, জেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ৩ শতাংশ জমির উপর প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ‘সৌরজায়া স্মৃতিসৌধ’।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই উপজেলার সীমন্তবর্তী সোহাগপুর গ্রামে পাক হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহায়তায় ছয় ঘন্টার তান্ডব চালায়। তান্ডবে গুলি করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে ১৮৭ জন পুরুষকে হত্যা করে। এ সময় ৬২ নারী বিধবা হন এবং তাঁদের মধ্যে ১৪ জন নির্যাতনের শিকার হন। এরপর থেকেই সোহাগপুর গ্রামটি বিধবাপল্লী নামে পরিচিতি লাভ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here