পুলিশের সঙ্গে দুর্ব্যবহার, অভিনেত্রী গ্রেপ্তার

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী কাব্য থাপরকে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় তাকে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বৃহস্পতিবার সকালে মাতাল অবস্থায় একটি গাড়িকে ধাক্কা দেয় অভিনেত্রী কাব্যর গাড়ি। এতে একজন আহত হন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে বাকবিতণ্ডায় জড়ান ২৬ বছর বয়েসী এই অভিনেত্রী। সে সময় পুলিশকে গালিগালাজ করেন কাব্য। এর পর একাধিক বিধি ভঙের অভিযোগে কাব্যকে বিচারবিভাগীয় হেফাজতে নেয় জুহু পুলিশ।

মুম্বাইয়ের মেয়ে কাব্য বেড়েও উঠেছেন আরব সাগরের তীরবর্তী শহরেই। অভিনয়ের পাশপাশি মডেলিংও করেন। একাধিক নামি সংস্থার বিজ্ঞাপনের মডেলও হয়েছেন তিনি।

এ অভিনেত্রী ২০১৩ সালে কাজ করেছেন ‘তৎকাল’ নামে একটি স্বল্প দৈর্ঘ্যের হিন্দি ছবিতে। এর পাঁচ বছর পর তেলেগু ভাষার ‘এ মায়া পারমিত’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক। ২০১৯ সালে ‘মার্কেট রাজা এমবিবিএস’ ছবি দিয়ে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন কাব্য। সবশেষ গেল বছর তার অভিনীত তেলেগু ভাষার ‘এক মিনি কথা’ ছবিটি মুক্তি পায়।

তবে কাজ ছাপিয়ে এবার বিতর্কে জড়িয়ে খবরের শিরোনামে এলেন এই মডেল-অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *