Home দেশের খবর নান্দাইলে মক্তব থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর

নান্দাইলে মক্তব থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল শিশুর

0
140

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের নান্দাইলে মক্তব মাদ্রাসা থেকে বাড়ি ফেরার সময় দ্রুতগামী ইজিবাইকের চাপায় প্রাণ গেল ফারজানা আক্তার (১০) নামে এক ছাত্রীর।

 

রবিবার (২৫ অক্টোবর) সকাল দশটার দিকে উপজেলার দরিল্লা নামক স্থানে এ ঘটনা ঘটে। ফারজানা আক্তার কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা গ্রামের উজ্জ্বল মিয়ার কন্যা।

 

জানা যায়, ফারজানা তার মামার বাড়িতে থেকে স্থানীয় একটি মক্তব মাদ্রাসা পড়াশুনা করতো। মাদ্রাসা ছুটি হওয়ার পর রাস্তা পার হয়ে তার মামার দোকানে যেতে চাইলে তাড়াইলের দিক থেকে আসা একটি ইজিবাইক চাপা দিলে এ দু’র্ঘটনা ঘটে।

 

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নান্দাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃ’ত ঘোষণা করেন।

 

নান্দাইল মডেল থানার ওসি তদন্ত আবুল হাসেম জানান, পরিবারের কোন অভি’যোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here